Your cart ({{cart.total_quantity}})
  • IMG
    {{cart_item.name}}
    {{cart_item.variation_attribute_name}}: {{cart_item.variation_attribute_label}}
    {{cart_item.item_unit}}: {{ setCurrency(cart_item.price)}} X
    {{updownQuantity[cart_item.id]?.counter??1 }}
    = {{ setCurrency(cart_item.price*cart_item.quantity)}}
    Invalid quantity more than stock

Congrats! You have free shipping!

Add more {{setCurrency(cart.free_shipping_amount-cart.sub_total)}} and get free shipping!

Total :
{{setCurrency(cart.sub_total)}}

There is no item in the cart. If you want to buy, Please click here.

My Wishlist
SL. Item manufacturers Regular Price Discount Sale Price Action
{{ index + 1 }} Item Image {{ bs_item.code }} : {{ bs_item.name }} {{ bs_item.manufacturers_name }} {{ bs_item.regular_price }} {{ bs_item.offer_amount }}{{ bs_item.offer_amount_type }} {{ bs_item.sale_price }} |
No Record Found
My list
Title: {{ecom_mylist.title}}
Item
SL Item Manufacturers Regular Price Discount Sale Price Action
{{index +1}}
img
{{ecom_mylist_item.name}}
code:{{ecom_mylist_item.code}}
{{ecom_mylist_item.manufacturers_name}} {{ecom_mylist_item.regular_price}} {{ecom_mylist_item.offer_amount}}{{ecom_mylist_item.offer_amount_type}} {{ecom_mylist_item.sale_price}}
No Record Found
Title Description Total Regular Price Total Sale Price Action
{{ecom_mylist.title}} {{ecom_mylist.description}} {{ecom_mylist.total_regular_price}} {{ecom_mylist.total_sale_price}} Select
No Record Found
পণ্যের সামারি ও বিস্তারিত বিবরণ

আলি রা.-এর পুরোটা জীবন ছিল বীরত্বগাথা এক মহাকাব্য এবং গৌরবময় ইতিহাস ও মর্যাদার উৎস। তিনি হলেন বনু হাশেমের একটি উন্নতজাত অঙ্কুর, যা উদগত হয়েছে নবুয়তের বাগানে ও তার অমিয় ঝরনার সিঞ্চনে। তা বেড়ে উঠেছে নববি আলোর কোমল পরশ ও তার স্নেহাশিস স্নিগ্ধ বাতাসে। ভাগ্য তার সামনে নবুয়তি ঘরের দরজা নবুয়তের পূর্বেই প্রসন্ন করে দিয়েছে। মাত্র ছয় বছর বয়সে নবীজি তাকে নিজের কোলে তুলে নেন। তাঁর সান্নিধ্যের পরশে তাকে বড় করেন। নিজের তত্ত্বাবধানে রেখে উত্তম গুণাবলি ও সুমহান আদর্শের ঝরনাধারায় সিক্ত করেন।

অবশেষে যখন ওহি অবতীর্ণ হলো, ঘোষণা এলো মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত নবী, তখন ১০ বছরের বালক আলি সেই ঘোষণায় সাড়া দিতে কালক্ষেপণ করেননি। কিশোর-যুবকদের মধ্যে তিনি সবার আগে ইসলামকে আলিঙ্গন করলেন। এরপর নবুয়তের দীর্ঘ ২৩ বছর তিনি রাসুলের সঙ্গে কাটালেন। নবুয়তের অমিয় সুধা পান করে, নবীজির আদর্শ ধারণ করে তিনি বেড়ে উঠেছেন। এভাবেই গঠিত হয়েছে তার মহান ব্যক্তিত্ব।
আবদুস সাত্তার শায়খ
আবদুস সাত্তার শায়খ

বর্তমান আরব জাহানের খ্যাতিমান, প্রথিতযশা এক লেখকের নাম আব্দুস সাত্তার আশ-শায়খ। ১৯৫৫ খৃষ্টাব্দে তিনি সিরিয়ার দামেস্কে জন্মগ্রহণ করেন। প্রাথমিক পড়াশোনার পর ১৯৮০ সনে দামেস্ক ইউনিভার্সিটি থেকে বায়োলজি ও ২০০৩ সনে বৈরুতের ইমাম আওযায়ী কলেজ থেকে ইসলামী অনুষদে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তার শিক্ষকদের মধ্যে বিশিষ্ট ঐতিহাসিক মুহাম্মদ আলী দাওলাহ, ভাষাবিদ নায়েফ আব্বাস, ফকীহ মুহাম্মদ আসফার উল্লেখ্য। তিনি দীর্ঘ বত্রিশ বছর দুবাইয়ের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। এখন তিনি লেখালেখিসহ গবেষণামূলক কাজে সম্পুর্নরুপে নিজেকে ব্যস্ত রেখেছেন। ১৯৭৫ সন থেকেই তিনি দামেস্কের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান দারুল কলম-এর সম্পাদনা ও প্রকাশনা বিভাগে কাজ করে আসছেন। সীরাত-বিষয়ক তার সকল গ্রন্থই ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করেছে।