আমাদের শুরুটা হয় ২০১২ খ্রিষ্টাব্দের দিকে ‘কালান্তর' ম্যাগাজিন প্রকাশের মধ্য দিয়ে। বছরখানেক পর চলে আসি প্রকাশনা প্রতিষ্ঠানে। শুরুটা ছিল একটু ভিন্নধর্মী বই প্রকাশের মাধ্যমে। ২০১৭ খ্রিষ্টাব্দে আবারও সামনে আসি আমরা। ইচ্ছা ছিল উম্মাহর জন্য এমন কিছু কাজ করা, যা আমাদের চলে যাওয়ার পরও সাদাকায়ে জারিয়া হিসেবে রয়ে যাবে; আর উপকৃত হবে বাংলাভাষী মানুষ। এই ইচ্ছা আর প্রেরণায় ফের ২০১৭ খ্রিষ্টাব্দ থেকেই নতুন করে আমাদের যাত্রা শুরু হয়।