Your cart ({{cart.total_quantity}})
  • IMG
    {{cart_item.name}}
    {{cart_item.variation_attribute_name}}: {{cart_item.variation_attribute_label}}
    {{cart_item.item_unit}}: {{ setCurrency(cart_item.price)}} X
    {{updownQuantity[cart_item.id]?.counter??1 }}
    = {{ setCurrency(cart_item.price*cart_item.quantity)}}
    Invalid quantity more than stock

Congrats! You have free shipping!

Add more {{setCurrency(cart.free_shipping_amount-cart.sub_total)}} and get free shipping!

Total :
{{setCurrency(cart.sub_total)}}

There is no item in the cart. If you want to buy, Please click here.

কওমি ওয়ার্ল্ড সম্পর্কে

কওমি ওয়ার্ল্ড কওমি মাদরাসার অনলাইন বুকশপ

Qawmi World | কওমি ওয়ার্ল্ড এটি কওমি শিক্ষাব্যবস্থা, দ্বীনি ইলম ও ইসলামি সংস্কৃতিকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি স্বপ্নময় প্ল্যাটফর্ম।

কওমি ওয়ার্ল্ড হলো কওমি মাদরাসাভিত্তিক একটি আধুনিক, বিশ্বস্ত ও পূর্ণাঙ্গ অনলাইন ইসলামিক বুকশপ। কওমি শিক্ষার্থীদের প্রয়োজনীয় কিতাব ও শিক্ষা উপকরণ সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কওমি ওয়ার্ল্ড কাজ করে যাচ্ছে দেশব্যাপী। বর্তমান ডিজিটাল যুগে কওমি শিক্ষাকে আরও সহজ, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে কওমি ওয়ার্ল্ড এক নতুন উদ্যোগ।

বর্তমান সময়ে প্রয়োজনীয় কিতাব সংগ্রহ করা শিক্ষার্থীদের জন্য কঠিন হয়ে পড়েছে। লোকাল লাইব্রেরিতে সকল কিতাব এক দোকানে না পাওয়া। দূরবর্তী  এলাকা, সময়ের স্বল্পতা কিংবা  নির্ভরযোগ্য উৎসের অভাবে অনেকেই সঠিক বই সহজে পান না। সেই সমস্যার সমাধান হিসেবেই কওমি ওয়ার্ল্ড কাজ করছে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ইসলামিক বুকশপ প্ল্যাটফর্ম হিসেবে। এখন আর প্রয়োজনীয় কিতাবের জন্য দূরে যেতে হবে না—ঘরে বসেই সহজে অর্ডার করা যাবে আপনার কাঙ্ক্ষিত বই।

এখানে কওমি মাদরাসার নূরানী মকতব, হিফয ও কিতাবখানার তাইসির জামাতের কিতাব থেকে শুরু করে দাওরায়ে হাদিসসহ উচ্চতর বিভাগের সকল জামাতের পাঠ্যবই, মতন কিতাব, নোট, গাইড-সাজেশনসহ ষ্টেশনারী ও ইসলামিক আইটেম সূলভ মূল্যে একত্রে পাওয়া যায়।  তাফসির, ফিকহ, উসূল, আকাইদ, আরবি সাহিত্য, নাহু-সরফ, বালাগাত, মানতিক এবং সমকালীন ইসলামিক গবেষণামূলক বইসমূহ পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, আলেম ও গবেষকদের প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা উপকরণও যুক্ত করা হচ্ছে ধীরে ধীরে।  

কওমি ওয়ার্ল্ডের বিশেষ ফিচারসমূহ

  • কওমি মাদরাসার সকল জামাতের কিতাব এক প্ল্যাটফর্মে।
  • প্রতিটি জামাতের প্রয়োজনীয় কিতাব আলাদা ক্যাটাগরিতে সাজানো।
  • দেশের যেকোনো প্রান্ত থেকে কয়েক ক্লিকেই পছন্দের কিতাব অর্ডার করার সুবিধা।
  • বিশ্বস্ত প্রকাশনী ও নির্ভরযোগ্য উৎস থেকে সংগ্রহ করা আসল ও মানসম্মত বই।
  • সহজ সার্চ ও ক্যাটাগরি ভিত্তিক বই খোঁজার সুবিধা।
  • দেশব্যাপী দ্রুত ও নিরাপদ হোম ডেলিভারি।
  • বিকাশ, নগদ, রকেট ও অনলাইন পেমেন্ট সুবিধা।
  • সহজ অর্ডার সিস্টেম ও ইউজার-ফ্রেন্ডলি ওয়েবসাইট।
  • জনপ্রিয় ও বেস্টসেলার কিতাবের আলাদা সংগ্রহ।
  • নির্ভরযোগ্য প্রকাশনীর আসল বই সরবরাহ।
  • বিশেষ অফার, ডিসকাউন্ট ও জামাত ভিত্তিক কম্বো প্যাকেজ সুবিধা।
  • পাইকারি ও খুচরা উভয় অর্ডারের ব্যবস্থা।
  • Facebook ও WhatsApp এর মাধ্যমে অর্ডার সাপোর্ট।
  • নতুন বই, সাজেশন ও শিক্ষামূলক কনটেন্ট নিয়মিত আপডেট ।
  • ছাত্র, শিক্ষক ও মাদরাসাভিত্তিক বিশেষ সেবা।
  • মাদরাসার সিলেবাস সেভ করে রাখার সুবিধা।
  • মাদরাসা, লাইব্রেরি ও বুকশপের জন্য বিশেষ পাইকারি সেবা।

কওমি ওয়ার্ল্ডের মূল লক্ষ্য হলো

  • কওমি শিক্ষাকে প্রযুক্তির মাধ্যমে আরও সহজলভ্য করা।
  • দেশ ও বিশ্বের বাংলা ভাষাভাষী মুসলিমদের কাছে বিশুদ্ধ ইলম পৌঁছে দেওয়া।
  • নির্ভরযোগ্য ও মানসম্মত কিতাব সরবরাহ করা।
  • দেশব্যাপী দ্রুত ডেলিভারি নিশ্চিত করা।
  • শিক্ষার্থী ও আলেম সচেতন মুসলিমদের জন্য একটি উপকারী ও যুগোপযোগী ইসলামিক আদর্শ প্ল্যাটফর্ম গড়ে তোলা।

আমরা বিশ্বাস করি, বিশুদ্ধ ইলমের আলো ছড়িয়ে দেওয়া সাদাকায়ে জারিয়া। তাই কওমি ওয়ার্ল্ড কাজ করছে কিতাবের মাধ্যমে দ্বীনি ইলমকে ঘরে ঘরে পৌঁছে দিতে।

কওমি ওয়ার্ল্ড বিশুদ্ধ ইলমের বিশ্বস্ত ঠিকানা।