Your cart ({{cart.total_quantity}})
  • IMG
    {{cart_item.name}}
    {{cart_item.variation_attribute_name}}: {{cart_item.variation_attribute_label}}
    {{cart_item.item_unit}}: {{ setCurrency(cart_item.price)}} X
    {{updownQuantity[cart_item.id]?.counter??1 }}
    = {{ setCurrency(cart_item.price*cart_item.quantity)}}
    Invalid quantity more than stock

Congrats! You have free shipping!

Add more {{setCurrency(cart.free_shipping_amount-cart.sub_total)}} and get free shipping!

Total :
{{setCurrency(cart.sub_total)}}

There is no item in the cart. If you want to buy, Please click here.

My Wishlist
SL. Item manufacturers Regular Price Discount Sale Price Action
{{ index + 1 }} Item Image {{ bs_item.code }} : {{ bs_item.name }} {{ bs_item.manufacturers_name }} {{ bs_item.regular_price }} {{ bs_item.offer_amount }}{{ bs_item.offer_amount_type }} {{ bs_item.sale_price }} |
No Record Found
My list
Title: {{ecom_mylist.title}}
Item
SL Item Manufacturers Regular Price Discount Sale Price Action
{{index +1}}
img
{{ecom_mylist_item.name}}
code:{{ecom_mylist_item.code}}
{{ecom_mylist_item.manufacturers_name}} {{ecom_mylist_item.regular_price}} {{ecom_mylist_item.offer_amount}}{{ecom_mylist_item.offer_amount_type}} {{ecom_mylist_item.sale_price}}
No Record Found
Title Description Total Regular Price Total Sale Price Action
{{ecom_mylist.title}} {{ecom_mylist.description}} {{ecom_mylist.total_regular_price}} {{ecom_mylist.total_sale_price}} Select
No Record Found
পণ্যের সামারি ও বিস্তারিত বিবরণ

মুকাশাফাতুল কুলুব। যুগের পর যুগ মানুষের হৃদয়ের পরিশুদ্ধি ও আত্মার খোরাক হিসেবে ব্যাপকভাবে সমাদৃত হয়ে আসছে কালজয়ী এই কিতাবটি। এর পূর্ণ নাম- মুকাশাফাতুল কুলুব আল হাররিবু ইলা হাযরাতি আল্লামিল গুয়ুব ফি ইলমিত তাসাওউস।  নাম থেকে স্পষ্টই বোঝা যায় যে, এটি ইলমে তাসাওউস বা আত্মশুদ্ধি বিষয়ক একটি নসিহতের কিতাব। ইমাম গাযালি রহ- এর প্রতি মানসুর এই কিতাবটির প্রতিটি অধ্যায়ে এত বিশাল পরিমাণে হাদিস, আছার ও বুযুর্গগণের ঘটনাবলি সংকলন করা হয়েছে, পাঠকের কাছে সংকলকের সমুদ্রসম জ্ঞানের পরিচয় করিয়ে দেয়। বহু হৃদয়ের বদ্ধ দুয়ার খুলে দিয়েছে এই কিতাবটি । বহু পথহারা মানুষের পথের দিশা হয়েছে অমর এই গ্রন্থটি । জীবনের গতিপথ পরিবর্তনের অনন্য পাথেয় রয়েছে এই ইতিহাসখ্যাত গ্রন্থটিতে। আয়াত ও হাদিসের বিস্তারিত তাখরিজ ও তাহকিক সমৃদ্ধ বিশুদ্ধ ও সাবলীল ভাষায় অনূদিত এই গ্রন্থটি আপনার ব্যক্তিগত সংগ্রহকে সমৃদ্ধ করার পাশাপাশি আপনার এবং আপনার আপনজনদের চারিত্রিক পরিশুদ্ধি অর্জনের ক্ষেত্রেও অসাধারণ ভূমিকা রাখবে- ইনশা আল্লাহ ।

বইয়ের নাম আল্লাহকে পেতে চাইলে
বইয়ের পূর্ণ নাম মুকাশাফাতুল কুলুব আল হাররিবু ইলা হাযরাতি আল্লামিল গুয়ুব ফি ইলমিত তাসাওউস
লেখক আবু হামেদ মুহাম্মাদ বিন মুহাম্মাদ আল-গাযালি (রহ.)
অনুবাদক কাজী আবুল কালাম সিদ্দীক
সম্পাদক মাওলানা নুরুল হাসান ইবনে মুখতার
বাঁধাই হার্ডকভার
পৃষ্ঠা সংখ্যা ৬৭২
প্রথম প্রকাশ জানুয়ারি ২০২১
সংস্করণ/এডিশন জানুয়ারি ২০২৪
ভাষা বাংলা
দেশ বাংলাদেশ
ISBN 9789849820277
আবু হামেদ আল-গাযালি (রহ.)
আবু হামেদ আল-গাযালি (রহ.)

লেখক পরিচিতি ইমাম মুহাম্মাদ ইবনে মুহাম্মাদ ইবনে মুহাম্মাদ আল-গাযালি আত-তুসি আবু হামেদ (রহ.)। তাঁর উপাধি গাযালি (তুসের একটি গ্রাম) ও গাযযালি (সূতা কাটার শিল্পকর্ম) উভয় উচ্চারণেই শুদ্ধ। তাঁকে বলা হয় 'হুজ্জাতুল ইসলাম'। জন্ম : ৪৫০ মোতাবেক ১০৫৮ খ্রিস্টাব্দে ইরানের খোরাসান প্রদেশের তাবারান নামক এলাকায়। বৈশিষ্ট্য : তিনি ছিলেন বিশ্বব্যাপী স্বীকৃত একজন শক্তিমান দার্শনিক, তাসাওউফ তত্ত্ববিদ এবং দুই শতের মতো কালোত্তীর্ণ গ্রন্থের রচয়িতা। নিজ দেশে ইলম শেখার পর তিনি নিশাপুর, বাগদাদ, হেজায, শাম এরপর সবশেষে মিশরে ইলম শেখার জন্য সফর করেন। পরে স্বদেশে ফিরে এসে নিয়মতান্ত্রিকভাবে দীনের খেদমতে নিরত হন। নিশাপুর সফরে গিয়ে তিনি ইমামুল হারামাইন (রহ.)-এর সাহচর্য অবলম্বন করেন। অল্প সময়ের মধ্যেই তিনি ইলমে ফিকহে পরিপক্বতা লাভ করেন। যুক্তিবিদ্যা ও তর্কশাস্ত্রেও তিনি অসাধারণ নৈপুণ্য অর্জন করেন । সেলজুক সালতানাতের উযিরে আযম নেযামুল মূলক তুমি (রহ.)-এর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। গাযালির যোগ্যতা দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি তাঁকে বাগদাদের নেযামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসাবে দায়িত্ব প্রদান করেন । তখন তাঁর বয়স মাত্র ত্রিশ। এরপর লেখালেখির মাধ্যমে বিশ্বব্যাপী তাঁর সুনাম ছড়িয়ে পড়ে। রচনাবলি : ইহ্‌ইয়াউ উলুমিদ্দিন (চারখণ্ডে), তাহাফুতুল ফালসাফাহ, আল-ইকতিসাদ ফিল ইতিকাদ, মাকাসিদুল ফালসাফাহ, ফাইসালুত তাফরিকাহ বাইনাল ইসলাম ওয়ায যানদাকাহ, আল-বাসিত (ফিকহ বিষয়ক), বিদায়াতুল হিদায়াহ, মিনহাজুল আবেদিন, আসরারুল হাজ্জ, শিফাউল আলিল (উসুলে ফিকহ), আল-মুস্তাসফা মিন ইলমিল উসুল (দুই খণ্ডে), আল-ইমলা আন ইশকালাতিল ইহ্‌ইয়া, আকিদাতু আহলিস সুন্নাহ প্রভৃতি । মূল্যায়ন : ইমাম যাহাবি (রহ.) বলেন, 'তিনি ছিলেন ইমাম, বাহরুল উলুম, হুজ্জাতুল ইসলাম, উজুবাতুয যামান (যুগের অত্যাশ্চর্য ব্যক্তিত্ব), শাফেয়ি মাযহাবের বরিত ফকিহ, বহু গ্রন্থ প্রণেতা এবং অসাধারণ ধী-শক্তির অধিকারী।' ইন্তেকাল : হিজরি ৫০৫ মোতাবেক ১১১১ খ্রিস্টাব্দে এই মহীরুহ পরলোকগত হন। তিনি কয়েকজন কন্যাসন্তান রেখে গিয়েছিলেন। কোনোরকমে দিন চলে যাওয়ার মতো উপার্জনেই তিনি দিন গুজরান করতেন। অথচ তাঁকে মোটা অঙ্কের অর্থ গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন। সারাটি জীবন তিনি ব্যয় করেছেন ইসলামের পতাকা বুলন্দ করতে গিয়ে, গ্রিক দর্শনের থাবা থেকে ইসলামকে বাঁচানোর মহাযুদ্ধে, তাসাওউফের মাধ্যমে আখেরাতবিমুখ মানুষকে আখেরাতমুখী করায়, ইসলামবিরোধী ও ইসলামের নামে ভণ্ডামিতে লিপ্ত বাতেনি শিয়াদের বিরুদ্ধে তর্কযুদ্ধে । রাহিমাহুল্লাহু রাহমাতান ওয়াসিআহ। সূত্র : সিয়ারু আ'লামিন নুবালা, যাহাবি : ১৯/৩২২-৩৪৬; আল-আ'লাম, যিরিকলি : ৭/২২-২৩।

Report incorrect information

পাঠকদের অভিমত জানুন

লগইন করুন

{{total_review_data.average_rating}}

{{total_review_data.total_rating}} Ratings and {{total_review_data.total_comment}} Reviews

{{ total_review_data.five_star_ranks }}
{{ total_review_data.four_star_ranks }}
{{ total_review_data.three_star_ranks }}
{{ total_review_data.two_star_ranks }}
{{ total_review_data.one_star_ranks }}
alt
By
{{api_review.name}}
{{api_review.created}}
Verified Purchase

{{api_review.comment}}

Was this review helpful to you?
Helpful (3)
Not Helpful