There is no item in the cart. If you want to buy, Please click here.
| Title | Description | Total Regular Price | Total Sale Price | Action |
|---|---|---|---|---|
| {{ecom_mylist.title}} | {{ecom_mylist.description}} | {{ecom_mylist.total_regular_price}} | {{ecom_mylist.total_sale_price}} | Select |
| No Record Found | ||||
Please give necessary information related your account.
Please give mobile number or email to reset account password.
Please give mobile number or email to login.
Please give OTP which has sent to you mobile number or email.
Resend OTP in: {{ formatTime(timer) }}
Resend OTPIf you want to Login with other way, please Login
If your are new, Please create account
লেখক : ড. আলি মুহাম্মদ সাল্লাবি
প্রকাশনী : কালান্তর প্রকাশনী
ক্যাটাগরি : বিষয় → সাহাবী ও তাবেয়ীদের জীবনী
আমাদের একজন শাসক ছিলেন—ভৃত্যকে আপন সওয়ারিতে বসিয়ে নিজে হেঁটেছেন খালি পায়ে।
আমাদের একজন মহান বিজেতা ছিলেন— ন্যায়নিষ্ঠায় যিনি অর্ধপৃথিবী শাসন করে গেছেন। আবু বকর সিদ্দিক রা.-এর পর যিনি ছিলেন সাহাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ।
কে তিনি? তিনি হলেন দ্বিতীয় খলিফায়ে রাশিদ, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রা.।
তাঁর জীবন ইসলামের ইতিহাসে আলোকোজ্জ্বল এক অধ্যায়। মহত্ত্ব, মর্যাদা, নিষ্ঠা, জিহাদ ও আল্লাহর পথে দাওয়াতে তাঁর ভূমিকা ও অবদানের মতো এমন আলোকিত জীবন অন্য কোনো জাতি-কালে দেখা যায় না।
আলোচ্য গ্রন্থে তাঁর জীবনী ও জীবনকালের বৈশিষ্ট্যাবলি দুষ্প্রাপ্য ইলমি রত্ন থেকে বিবৃত হয়েছে বিশুদ্ধ আঙ্গিকে। জাহিলি-জীবন ও ইসলামগ্রহণ থেকে শুরু করে হিজরত, কুরআনি-জীবন, রাসুলের সার্বক্ষণিক সাহচর্য এবং সিদ্দিকি খিলাফতকালে তাঁর মহান কীর্তিগুলো সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এ ছাড়া শাসনপদ্ধতির পাশাপাশি চারিত্রিক উৎকর্ষ, পারিবারিক ও সামাজিক জীবন, জ্ঞান ও জ্ঞানীদের কদর, শিক্ষা-প্রশিক্ষণ এবং উদ্ভাবন ও সম্প্রসারণে তাঁর ভূমিকার বিষয়টিও ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
নতুন আবাদি অঞ্চলের গণপূর্তবিভাগ সংস্কার ও সংকট নিরসনকল্পে পরিকল্পনাগুলোর পাশাপাশি স্পষ্ট করা হয়েছে কীভাবে তিনি বিভিন্ন বক্তব্যের ব্যাখ্যায় গভীর দৃষ্টিপাত, বিষয়নিগূঢ়তা এবং ভালোমন্দ যাচাই করে স্পষ্টভাবে অভিমত প্রকাশ করতেন। আরবিসাহিত্য কেন উমরের কাছে চিরঋণী, সেটিও তুলে ধরা হয়েছে গ্রন্থটিতে। মোটকথা, ফারুকি জীবনের আদ্যোপান্ত উঠে এসেছে শক্তিমান লেখক আলি মুহাম্মাদ সাল্লাবির এই গ্রন্থে।
ড. আলী মুহাম্মাদ সাল্লাবী; জন্ম ১৯৬৩ সালে, লিবিয়ার বেনগাযী শহরে। তিনি ১৯৯২/৯৩ সালে মদীনা বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও উসুল আদ-দ্বীন বিভাগ থেকে ‘ব্যাচেলরস অব আর্টস’ ডিগ্রীতে প্রথম স্থান অর্জন করেন। এরপর ১৯৯৬ সালে সুদানে অবস্থিত উম্মু দুরমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের উসুল আদ-দ্বীন, তাফসীর এবং উলূমুল কুরআন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রী এবং ১৯৯৯ সালে পিএইচডি ডিগ্রী অর্জনের সৌভাগ্য লাভ করেন। এছাড়াও তিনি মদীনা ও সৌদি আরবের অন্যান্য অঞ্চল এবং লিবিয়া ও ইয়েমেনের প্রথিতযশা আলেমদের সোহবতে সম্পূর্ণ কুরআন ও বিভিন্ন ইসলামী বিষয় অধ্যয়ন করেন।
পাঠকদের অভিমত জানুন
{{total_review_data.total_rating}} Ratings and {{total_review_data.total_comment}} Reviews
{{api_review.comment}}