There is no item in the cart. If you want to buy, Please click here.
| Title | Description | Total Regular Price | Total Sale Price | Action |
|---|---|---|---|---|
| {{ecom_mylist.title}} | {{ecom_mylist.description}} | {{ecom_mylist.total_regular_price}} | {{ecom_mylist.total_sale_price}} | Select |
| No Record Found | ||||
Please give necessary information related your account.
Please give mobile number or email to reset account password.
Please give mobile number or email to login.
Please give OTP which has sent to you mobile number or email.
Resend OTP in: {{ formatTime(timer) }}
Resend OTPIf you want to Login with other way, please Login
If your are new, Please create account
লেখক : ড. আলি মুহাম্মদ সাল্লাবি
প্রকাশনী : কালান্তর প্রকাশনী
ক্যাটাগরি : বিষয় → ইসলামের ইতিহাস
উত্তর আফ্রিকা বলতে সাধারণত লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো ও মৌরিতানিয়াকে বোঝানো হয়ে থাকে। ইসলামপূর্ব সময়ে এই জনপদে বার্বার, ফিনিশীয়, কার্টেজিনা, রোমান, গ্রিক ও ভান্দালদের মতো বিভিন্ন জাতির বসবাস ছিল। অগ্নিপূজা, ইয়াহুদি ও খ্রিষ্টধর্মের চর্চা হতো সেখানে। কালক্রমে খ্রিষ্টধর্ম উত্তর আফ্রিকায় তাদের অবস্থান করে নেয়; কিন্তু সময়ের আবর্তে ক্যাথলিক ও অর্থোডক্সের মধ্যে দেখা দেয় তীব্র মতভেদ ও বিভেদ। বিভেদ ও সংঘাত তাদের রাষ্ট্রকাঠামোর মূলে আঘাত হানে। বিশৃঙ্খলা ও হানাহানিতে তারা স্বভাবজাতভাবে নতুন কোনো বিকল্প খুঁজতে থাকে।
এহেন মুহূর্তে উমর রা.-এর নির্দেশে ইসলামের শাশ্বত বাণী নিয়ে লিবিয়ার বারকায় উপস্থিত হন মহান সাহাবি আমর ইবনুল আস রা.। একের পর এক অভিযানে আবদুল্লাহ ইবনু সাআদ ইবনু আবিস সারহ, মুআবিয়া ইবনু হুদাইজ, উকবা ইবনু নাফি, আবুল মুহাজির, জুহাইর ইবনু কায়েস, হাসসান ইবনু নুমান ও মুসা ইবনু নুসাইর আল লাখমির মতো মহান মানুষেরা নেতৃত্ব দেন।
উত্তর আফ্রিকায় মুজাহিদ ও দায়িদের সোনালি ছোঁয়ায় গড়ে ওঠা কায়রাওয়ান শহর এবং বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনবদ্য সব ঘটনা গ্রন্থটিতে তুলে ধরেন প্রখ্যাত ইতিহাসগবেষক ড. শায়খ আলি মুহাম্মাদ সাল্লাবি। লিবিয়ার বাসিন্দা হিসেবে লেখক ইসলামপূর্ব সময় এবং তৎকালীন ধর্ম ও জাতি সম্পর্কে বিশদ বিবরণের পাশাপাশি গ্রন্থটিকে সাহাবি ও তাবিয়িদের ইমানদীপ্ত দাস্তান দিয়ে সাজিয়েছেন।
ড. আলী মুহাম্মাদ সাল্লাবী; জন্ম ১৯৬৩ সালে, লিবিয়ার বেনগাযী শহরে। তিনি ১৯৯২/৯৩ সালে মদীনা বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও উসুল আদ-দ্বীন বিভাগ থেকে ‘ব্যাচেলরস অব আর্টস’ ডিগ্রীতে প্রথম স্থান অর্জন করেন। এরপর ১৯৯৬ সালে সুদানে অবস্থিত উম্মু দুরমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের উসুল আদ-দ্বীন, তাফসীর এবং উলূমুল কুরআন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রী এবং ১৯৯৯ সালে পিএইচডি ডিগ্রী অর্জনের সৌভাগ্য লাভ করেন। এছাড়াও তিনি মদীনা ও সৌদি আরবের অন্যান্য অঞ্চল এবং লিবিয়া ও ইয়েমেনের প্রথিতযশা আলেমদের সোহবতে সম্পূর্ণ কুরআন ও বিভিন্ন ইসলামী বিষয় অধ্যয়ন করেন।
পাঠকদের অভিমত জানুন
{{total_review_data.total_rating}} Ratings and {{total_review_data.total_comment}} Reviews
{{api_review.comment}}