There is no item in the cart. If you want to buy, Please click here.
| Title | Description | Total Regular Price | Total Sale Price | Action |
|---|---|---|---|---|
| {{ecom_mylist.title}} | {{ecom_mylist.description}} | {{ecom_mylist.total_regular_price}} | {{ecom_mylist.total_sale_price}} | Select |
| No Record Found | ||||
Please give necessary information related your account.
Please give mobile number or email to reset account password.
Please give mobile number or email to login.
Please give OTP which has sent to you mobile number or email.
Resend OTP in: {{ formatTime(timer) }}
Resend OTPIf you want to Login with other way, please Login
If your are new, Please create account
লেখক : ড. আলি মুহাম্মদ সাল্লাবি
প্রকাশনী : কালান্তর প্রকাশনী
বক্ষ্যমাণ গ্রন্থটি রচিত হয়েছে মুরাবিত সাম্রাজ্যের উত্থান ও পতনের ইতিহাস নিয়ে। এতে উত্তর আফ্রিকা অঞ্চলে ইসলামের বিস্তার এবং এই অঞ্চলের মুসলিম জনগোষ্ঠীর সুদীর্ঘ ইতিহাস তুলে ধরা হয়েছে। একটি নতুন সাম্রাজ্য কীভাবে প্রতিষ্ঠা করা সম্ভব, সেই আলোচনা পাবেন গ্রন্থটিতে। কেননা, একটা নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে অনেক ধাপ পেরোতে হয়। এর পরই মূলত একটি আদর্শ সাম্রাজ্য প্রতিষ্ঠা পায়। আর এর পেছনে নিয়ামক হিসেবে থাকেন এক-দুজন মহামানব। মুরাবিত সাম্রাজ্যেও একজন স্বপ্নপুরুষ ছিলেন, আর তিনি হচ্ছেন শায়খ আবদুল্লাহ ইবনু ইয়াসিন। তিনি তাঁর শিষ্য ও পরবর্তী প্রজন্মের মনমগজে একটি সাম্রাজ্যের রূপরেখা ও সংগ্রামের চেতনা ঢুকিয়ে দিয়েছিলেন। তাঁর সেই স্বপ্নপূরণে ইউসুফ ইবনু তাশফিনের মতো একজন মহান সারথীও তৈরি করে গিয়েছিলেন, যিনি এই সাম্রাজ্যকে একটি সফল ও আদর্শ সাম্রাজ্যে রূপান্তরিত করতে সক্ষম হন।
এ ছাড়া গ্রন্থটিতে আমির ইয়াহইয়া ইবনু ইবরাহিম, আমির আবু বকর ইবনু উমর ও ইউসুফ ইবনু তাশফিনের জীবনী আলোচনা করা হয়েছে। বিশেষ করে ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন আফ্রিকার বীর মুজাহিদ সুলতান ইউসুফ ইবনু তাশফিন। বাংলা ভাষায় যেহেতু সুলতান ইউসুফ ইবনু তাশফিন বা মুরাবিত সাম্রাজ্য নিয়ে কোনো গ্রন্থ নেই; আশা করি গ্রন্থটি এই শূন্যতা পূরণ করবে ইনশাআল্লাহ।
ড. আলী মুহাম্মাদ সাল্লাবী; জন্ম ১৯৬৩ সালে, লিবিয়ার বেনগাযী শহরে। তিনি ১৯৯২/৯৩ সালে মদীনা বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও উসুল আদ-দ্বীন বিভাগ থেকে ‘ব্যাচেলরস অব আর্টস’ ডিগ্রীতে প্রথম স্থান অর্জন করেন। এরপর ১৯৯৬ সালে সুদানে অবস্থিত উম্মু দুরমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের উসুল আদ-দ্বীন, তাফসীর এবং উলূমুল কুরআন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রী এবং ১৯৯৯ সালে পিএইচডি ডিগ্রী অর্জনের সৌভাগ্য লাভ করেন। এছাড়াও তিনি মদীনা ও সৌদি আরবের অন্যান্য অঞ্চল এবং লিবিয়া ও ইয়েমেনের প্রথিতযশা আলেমদের সোহবতে সম্পূর্ণ কুরআন ও বিভিন্ন ইসলামী বিষয় অধ্যয়ন করেন।
পাঠকদের অভিমত জানুন
{{total_review_data.total_rating}} Ratings and {{total_review_data.total_comment}} Reviews
{{api_review.comment}}