There is no item in the cart. If you want to buy, Please click here.
| Title | Description | Total Regular Price | Total Sale Price | Action |
|---|---|---|---|---|
| {{ecom_mylist.title}} | {{ecom_mylist.description}} | {{ecom_mylist.total_regular_price}} | {{ecom_mylist.total_sale_price}} | Select |
| No Record Found | ||||
Please give necessary information related your account.
Please give mobile number or email to reset account password.
Please give mobile number or email to login.
Please give OTP which has sent to you mobile number or email.
Resend OTP in: {{ formatTime(timer) }}
Resend OTPIf you want to Login with other way, please Login
If your are new, Please create account
হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হলেন মানবতার দূত। পৃথিবীবাসীর জন্য পথপ্রদর্শক। সকল ভ্রান্তি ও ভ্রষ্টতা থেকে মানবজাতিকে উদ্ধারকারী। তিনি রহমাতুল লিল আলামীন বা জগদ্বাসীর জন্য রহমত। তার জীবনেই রয়েছে প্রকৃত মানবতা, প্রকৃত সভ্যতা, প্রকৃত জ্ঞান ও শিক্ষা এবং প্রকৃত মনুষ্যত্বের পূর্ণ বিকাশ। তিনি তো স্রষ্টার পক্ষ থেকে এসেছেন। স্রষ্টার হুকুম ও বার্তা নিয়ে এসেছেন। স্রষ্টার পরিচয় ও তাঁর সৃষ্টির লক্ষ্য-উদ্দেশ্য জানানোর জন্য এসেছেন। এসেছেন পুরো মানবজাতিকে সত্য ও সুন্দরের পথ দেখাতে। সঠিক পথের দিশা দিতে। ইহজাগতিক ও পরজাগতিক সফলতা লাভের সূত্র ধরিয়ে দিতে। এ বিষয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন তাঁর পাক কালামে বলেছেন, ‘বস্তুত আল্লাহর রাসূলের মাঝেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ—এমন ব্যক্তির জন্য, যে আল্লাহ ও আখেরাত দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে।’
-সূরা আহযাব (৩৩), আয়াত ২১
এই আদর্শ জানার জন্য এবং অনুসরণের জন্য গুরুত্বপূর্ণ কাজ হলো সত্যিকারের ওয়ারিসে নবী যাঁরা; তাঁদের সোহবত ও সান্নিধ্য গ্রহণ করা, কুরআন মাজীদ তিলাওয়াতের পাশাপাশি সঠিক নিয়মে কুরআন বুঝার চেষ্টা করা এবং অত্যন্ত আগ্রহের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করা।