There is no item in the cart. If you want to buy, Please click here.
| Title | Description | Total Regular Price | Total Sale Price | Action |
|---|---|---|---|---|
| {{ecom_mylist.title}} | {{ecom_mylist.description}} | {{ecom_mylist.total_regular_price}} | {{ecom_mylist.total_sale_price}} | Select |
| No Record Found | ||||
Please give necessary information related your account.
Please give mobile number or email to reset account password.
Please give mobile number or email to login.
Please give OTP which has sent to you mobile number or email.
Resend OTP in: {{ formatTime(timer) }}
Resend OTPIf you want to Login with other way, please Login
If your are new, Please create account
লেখক : ড. আলি মুহাম্মদ সাল্লাবি
প্রকাশনী : মাকতাবাতুল ফুরকান
ক্যাটাগরি : বিষয় → সাহাবী ও তাবেয়ীদের জীবনী
আমরা বর্তমানে এক বিশৃঙ্খল পৃথিবীতে বসবাস করছি। তবে তা উমর রা.-এর সমকালীন যুগের বিশৃঙ্খলতা থেকে বেশি নয়। উমর রা.-এর জীবন শুরু হয়েছিল জাহেলিয়াতের যুগে এবং শেষ হয়েছিল ইসলামের স্বর্ণযুগে। শিক্ষা গ্রহণের জন্য ইসলামের দ্বিতীয় খলীফার জীবন-ইতিহাস এক অমূল্য সম্পদ। তিনি এমন সব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন যেগুলো এর আগে কাউকে মোকাবেলা করতে হয়নি। আর তিনি এসব চ্যালেঞ্জ ইসলামের সঠিক মূল্যবোধ এবং শরীয়তের সীমারেখায় থেকেই সফলভাবে মোকাবেলা করতে সমর্থ হয়েছিলেন।
যারা এ সমস্যাসঙ্কুল পরিবেশে জাতিকে নেতৃত্ব দিতে চান, তাদের জন্য এ গ্রন্থটিতে একজন আদর্শ মুসলিম নেতার দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে যিনি তার অধীনস্থ সৈন্য, মহিলা, শিশু, অমুসলিম জাতি-গোষ্ঠি এবং এমনকি পশু-পাখিসহ সকলের ব্যাপারে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় করতেন। উমর রা. এমন একজন সফল ও দূরদর্শী নেতা ছিলেন যিনি রাষ্ট্রের সকল বিষয়ে খোঁজখবর রাখতেন এবং যে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সমাজের বিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করতেন।
অন্য সকলের জন্য এ গ্রন্থ ইসলামী ইতিহাসের এক চমকপ্রদ এবং তাৎপর্যপূর্ণ অংশকে জানার পথকে উন্মুক্ত করবে। একই সাথে এটি এক গুরুত্বপূর্ণ শিক্ষাকেও তুলে ধরবে যে, প্রাচুর্য কিংবা অর্থ-বিত্তের মাধ্যমে আমাদের শক্তি ও সাহস অর্জিত হয় না, বরং সেটি আসে আল্লাহর নিকট পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ এবং ইসলামের রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার মাধ্যমে।
| বইয়ের নাম | জীবন ও কর্ম : উমর ইবনুল খাত্তাব রা. (১ম খণ্ড) |
| প্রকাশনা | মাকতাবাতুল ফুরকান |
| লেখক | ড. আলি মুহাম্মাদ সাল্লাবি |
| অনুবাদক | উম্মে মুহাম্মাদ |
| সম্পাদক | মুহাম্মাদ আদম আলী, মাওলানা জাবির মুহাম্মাদ হাবীব |
| বাঁধাই | হার্ডকভার |
| পৃষ্ঠা সংখ্যা | ৫২৪ |
| প্রথম প্রকাশ | ২০১৮ |
| সংস্করণ/এডিশন | ২য় |
| ভাষা | বাংলা |
| দেশ | বাংলাদেশ |
| ISBN | 978-984-92291-8-6 |
ড. আলী মুহাম্মাদ সাল্লাবী; জন্ম ১৯৬৩ সালে, লিবিয়ার বেনগাযী শহরে। তিনি ১৯৯২/৯৩ সালে মদীনা বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও উসুল আদ-দ্বীন বিভাগ থেকে ‘ব্যাচেলরস অব আর্টস’ ডিগ্রীতে প্রথম স্থান অর্জন করেন। এরপর ১৯৯৬ সালে সুদানে অবস্থিত উম্মু দুরমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের উসুল আদ-দ্বীন, তাফসীর এবং উলূমুল কুরআন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রী এবং ১৯৯৯ সালে পিএইচডি ডিগ্রী অর্জনের সৌভাগ্য লাভ করেন। এছাড়াও তিনি মদীনা ও সৌদি আরবের অন্যান্য অঞ্চল এবং লিবিয়া ও ইয়েমেনের প্রথিতযশা আলেমদের সোহবতে সম্পূর্ণ কুরআন ও বিভিন্ন ইসলামী বিষয় অধ্যয়ন করেন।
পাঠকদের অভিমত জানুন
{{total_review_data.total_rating}} Ratings and {{total_review_data.total_comment}} Reviews
{{api_review.comment}}