There is no item in the cart. If you want to buy, Please click here.
| Title | Description | Total Regular Price | Total Sale Price | Action |
|---|---|---|---|---|
| {{ecom_mylist.title}} | {{ecom_mylist.description}} | {{ecom_mylist.total_regular_price}} | {{ecom_mylist.total_sale_price}} | Select |
| No Record Found | ||||
Please give necessary information related your account.
Please give mobile number or email to reset account password.
Please give mobile number or email to login.
Please give OTP which has sent to you mobile number or email.
Resend OTP in: {{ formatTime(timer) }}
Resend OTPIf you want to Login with other way, please Login
If your are new, Please create account
লেখক : প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান রহ.
প্রকাশনী : মাকতাবাতুল ফুরকান
ক্যাটাগরি : বিষয় → জুমুআর বয়ান ও মালফুজাত
এখন বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষও আধুনিক হয়ে ওঠে। তবে এ গ্রন্থে ‘আধুনিক মানুষ’ বলতে সমাজের এমন এক শ্রেণিকে বোঝানো হয়েছে যারা জীবন-যাত্রার মানকে আধুনিকায়ন করার পাশাপাশি ইসলামকেও নতুন করে সাজাতে চান। এর মূল কারণ, তারা আখেরাতের অনন্ত-অসীম জীবন থেকে দুনিয়ার জীবনকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন। ইসলাম কোনো পরিবর্তনশীল ধর্ম নয়, বরং এটি শ্বাশত ও চিরন্তন—সব যুগে ও সব দেশেই। নতুন নতুন আবিষ্কার ও যন্ত্রপাতি মানুষের জীবন-যাত্রাকে সহজ করে তুললেও তার আভ্যন্তরীন চরিত্রের কোনো উন্নতি করেনি, বরং অবনতির চ‚ড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। বাইরের চাকিচিক্য আর অন্তরের এই বৈপরিত্ব মানুষকে অনেক কিছু দিলেও শান্তি দিতে পারেনি। মূলত ইসলামী অনুশাসন না মেনে চললে অন্তর যেমন পরিশুদ্ধ হয় না, তেমনি শান্তিও মেলে না। আর ইসলামকে অনুসরণ করার ক্ষেত্রে তথাকথিত আধুনিকতা কখনো বাধা সৃষ্টি করতে পারে না। কারণ ইসলাম চিরকালই আধুনিক—এ উপলব্ধি অর্জনই একজন মুসলিমের মূল সার্থকতা। এখানে সংকলিত প্রফেসর হযরতের বয়ানসমূহ আধুনিক পাঠকের অন্তরকে এই নতুন উপলব্ধির দিকে উজ্জিবীত করতে যথেষ্ট সহায়ক হবে ইনশাআল্লাহ।
হযরত প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান দামাত বারাকাতুহুম (জন্ম : জানুয়ারী ১৯৩৮) বাংলাদেশের অন্যতম দ্বীনী ও ইলমী ব্যক্তিত্ব। তিনি হযরত মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুযুর রহ. ও মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহ.-এর বিশিষ্ট খলীফা। চাকুরী জীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে দীর্ঘসময় শিক্ষকতা করেছেন। এখন সারা বাংলাদেশে মক্তব প্রতিষ্ঠা ও বিভিন্ন দ্বীনী কর্মকাÐ নিয়ে ব্যস্ত রয়েছেন।
হযরত প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান দামাত বারাকাতুহুম (জন্ম : জানুয়ারি ১৯৩৮) বাংলাদেশের অন্যতম দ্বীনী ও ইলমী ব্যক্তিত্ব। তিনি হযরত মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুযুর রহ. ও মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহ.-এর বিশিষ্ট খলীফা। চাকুরী-জীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে দীর্ঘসময় শিক্ষকতা করেছেন। এখন সারা বাংলাদেশে মক্তব প্রতিষ্ঠা, ইসলাহী বয়ান ও বিভিন্ন দ্বীনী কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছেন।