There is no item in the cart. If you want to buy, Please click here.
| Title | Description | Total Regular Price | Total Sale Price | Action |
|---|---|---|---|---|
| {{ecom_mylist.title}} | {{ecom_mylist.description}} | {{ecom_mylist.total_regular_price}} | {{ecom_mylist.total_sale_price}} | Select |
| No Record Found | ||||
Please give necessary information related your account.
Please give mobile number or email to reset account password.
Please give mobile number or email to login.
Please give OTP which has sent to you mobile number or email.
Resend OTP in: {{ formatTime(timer) }}
Resend OTPIf you want to Login with other way, please Login
If your are new, Please create account
লেখক : সাঈদ ইবন আলী ইবন ওয়াহ্ফ আল ক্বাহত্বানী
প্রকাশনী : আনোয়ার লাইব্রেরী
ক্যাটাগরি : বিষয় → আমল দোয়া ও অজিফা
ইসলামের প্রধান দুই উৎস কুরআন ও হাদিসে মানবজীবনের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে। সেই সমস্যা ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় কিংবা দৈহিক বা আধ্যাত্মিক- যা-ই হোক না কেন। এই সমস্যাবলির মধ্যে প্রথমোক্ত সমস্যার সমাধান রয়েছে ইলমুল ফিকহ তথা ফিকাহ শাস্ত্রে। আর দ্বিতীয় প্রকারের সমস্যাবলির সমাধান রয়েছে ইলমত ত্বিব্ব বা ইসলামি চিকিৎসা শাস্ত্রে। প্রথম প্রকার সমস্যাবলির সমাধান নিয়ে বহু গ্রন্থ রচিত হলেও দ্বিতীয় প্রকারের বিষয়ে লেখালেখি হয়েছে খুবই কম। আবার যা-ও বা হয়েছে, সেগুলোর মাঝে কুরআন ও সহিহ হাদিসকে একমাত্র রেফারেন্স হিসাবে ব্যবহার করার যে দায়বদ্ধতা সেটি খুব কমই সংরক্ষিত হয়েছে। সেই শূন্যতা পূরণের জন্য এগিয়ে এসেছেন যেসব উম্মাহ-দরদি আলেম, তাঁদের মধ্যে ছিলেন আরববিশ্বের খ্যাতনামা আলেম শায়েখ সায়িদ ইবনে আলি ইবনে ওয়াফ আল-কাহতানি (রহ.)। তাঁর রচিত হিসনুল মুসলিম বইটি সহিহ হাদিসভিত্তিক আমল-ওযিফা-যিকির শেখার জন্য সমগ্র মুসলিম বিশ্বেই ব্যাপকভাবে আদৃত ও নন্দিত । সুন্নাহসম্মত পদ্ধতিতে ঝাড়ফুঁক ও তদবির বিষয়ে তাঁর আরেকটি পুস্তিকা রয়েছে, যেটি আমরা প্রাসঙ্গিক কারণে হিসনুল মুসলিমের সঙ্গে যুক্ত করে দিয়েছি। কিতাব দুটির প্রতিটি আয়াত ও হাদিসের তাখরিজ ও তাহকিক করা হয়েছে, যার মাধ্যমে এটি এর অন্য সকল অনুবাদের তুলনায় এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হয়েছে। অনুবাদের সঙ্গে-সঙ্গে পাঠকসাধারণের সুবিধার্থে উচ্চারণও যুক্ত হয়েছে। সুন্নাহভিত্তিক আমল-অযিফা শেখা এবং যাপিত জীবনের নানা সমস্যার সমাধানে বই দুটি আমাদের দৈনন্দিন জীবনের একান্ত সঙ্গী হয়ে উঠবে- ইনশা আল্লাহ ।
| বইয়ের নাম | হিসনুল মুসলিম ও সুন্নাহসম্মত ঝাড়ফুঁক |
| প্রকাশনা | আনোয়ার লাইব্রেরী |
| লেখক | শায়েখ ড. সায়িদ ইবনে আলি ইবনে ওয়াহফ কাহতানি (রহ.) |
| অনুবাদক | মাওলানা জাকারিয়া শাহিন |
| সম্পাদক | মাওলানা মুহাম্মাদ নুরুল হাসান |
| বাঁধাই | হার্ডকভার |
| পৃষ্ঠা সংখ্যা | ২১৫ |
| প্রথম প্রকাশ | অক্টোবর ২০২৪ |
| ভাষা | ভাষা |
| দেশ | বাংলাদেশ |
| ISBN | 978-984-98452-6-3 |
শায়েখ ড. সায়িদ ইবনে আলি ইবনে ওয়াইফ কাহতানি রহ., সৌদি আরবের আবহা'র আসির নামক অঞ্চলের আস-সুদ পাহাড়ের ইসলি উপত্যকার অন্তর্গত আরিন নামক উপত্যকায় তিনি ১৩৭২ হিজরি মোতাবেক' ১৯৫২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। গ্রাম্য বেদুইন পরিবেশে মেষ-রাখালদের সঙ্গে তাঁর বেড়ে ওঠা । যেমনিভাবে নবিদের (আ.) শৈশব কাটত। আরিনের প্রাথমিক বিদ্যালয়ে ১৩৮৭ হিজরিতে পনের বছর বয়সে তাঁর প্রাতিষ্ঠানিক পড়াশোনার শুরু। ১৪০০ হিজরিতে রিয়াদের কিং আবদুল আজিজ হাইস্কুল থেকে মাধ্যমিক পড়াশোনা শেষ করেন। ১৪০১ হিজরিতে ইমাম মুহাম্মাদ ইবনে সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ে ‘কুল্লিয়্যাতু উসুলিদ দীন' বিভাগে পড়াশোনা শুরু করেন এবং ১৪০৪ হিজরিতে গ্রাজুয়েশন করেন । একই বিভাগে তিনি ১৪০৫ হিজরিতে হাদিস ও ইলমে হাদিস বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ‘দাওয়াহ ইলাল্লাহর ক্ষেত্রে হিকমত' শীর্ষক গবেষণাপত্র রচনা করে ১৪১২ হিজরিতে ইমাম মুহাম্মাদ ইবনে সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৪১৯ হিজরিতে “ফিকহুদ দাওয়াহ ফি সহিহিল ইমাম আল-বুখারি' শীর্ষক গবেষণাপত্র রচনা করে লাভ করেন পিএইচ.ডি ডিগ্রি । শিক্ষাজীবনে তিনি বহু যশস্বী শিক্ষকের সাহচর্য লাভ করার সুযোগ পেয়েছেন। যাঁদের শীর্ষে ছিলেন: শায়েখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন বায রহ.। তাঁর রচনাবলীর মধ্যে রয়েছে: বিররুল ওয়ালিদাইন, সিলাতুল আরহাম, হিসনুল মুসলিম, সালাতুল মুসাফির, মানাসিকুল হাজ্জ ওয়াল উমরাহ, যাকাতুল ফিতর, আস-সিয়াম ফিল ইসলাম, আফাতুল লিসান, নুরুস সুন্নাহ ওয়া যুলুমাতুল বিদআহ, আল-জিহাদ ফি সাবিলিল্লাহ, আল-হিকমাতু ফিদ দাওয়াহ ইলাল্লাহ প্রভৃতি। এই মহান দায়িয়ে ইসলাম লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৮ সালের ১লা অক্টোবর ফজরের সময় ইন্তেকাল করেন। রিয়াদের আল-রাজেহি মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।