Your cart ({{cart.total_quantity}})
  • IMG
    {{cart_item.name}}
    {{cart_item.variation_attribute_name}}: {{cart_item.variation_attribute_label}}
    {{cart_item.item_unit}}: {{ setCurrency(cart_item.price)}} X
    {{updownQuantity[cart_item.id]?.counter??1 }}
    = {{ setCurrency(cart_item.price*cart_item.quantity)}}
    Invalid quantity more than stock

Congrats! You have free shipping!

Add more {{setCurrency(cart.free_shipping_amount-cart.sub_total)}} and get free shipping!

Total :
{{setCurrency(cart.sub_total)}}

There is no item in the cart. If you want to buy, Please click here.

সাঈদ ইবন আলী ইবন ওয়াহ্ফ আল ক্বাহত্বানী
সাঈদ ইবন আলী ইবন ওয়াহ্ফ আল ক্বাহত্বানী

শায়েখ ড. সায়িদ ইবনে আলি ইবনে ওয়াইফ কাহতানি রহ., সৌদি আরবের আবহা'র আসির নামক অঞ্চলের আস-সুদ পাহাড়ের ইসলি উপত্যকার অন্তর্গত আরিন নামক উপত্যকায় তিনি ১৩৭২ হিজরি মোতাবেক' ১৯৫২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। গ্রাম্য বেদুইন পরিবেশে মেষ-রাখালদের সঙ্গে তাঁর বেড়ে ওঠা । যেমনিভাবে নবিদের (আ.) শৈশব কাটত। আরিনের প্রাথমিক বিদ্যালয়ে ১৩৮৭ হিজরিতে পনের বছর বয়সে তাঁর প্রাতিষ্ঠানিক পড়াশোনার শুরু। ১৪০০ হিজরিতে রিয়াদের কিং আবদুল আজিজ হাইস্কুল থেকে মাধ্যমিক পড়াশোনা শেষ করেন। ১৪০১ হিজরিতে ইমাম মুহাম্মাদ ইবনে সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ে ‘কুল্লিয়্যাতু উসুলিদ দীন' বিভাগে পড়াশোনা শুরু করেন এবং ১৪০৪ হিজরিতে গ্রাজুয়েশন করেন । একই বিভাগে তিনি ১৪০৫ হিজরিতে হাদিস ও ইলমে হাদিস বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ‘দাওয়াহ ইলাল্লাহর ক্ষেত্রে হিকমত' শীর্ষক গবেষণাপত্র রচনা করে ১৪১২ হিজরিতে ইমাম মুহাম্মাদ ইবনে সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৪১৯ হিজরিতে “ফিকহুদ দাওয়াহ ফি সহিহিল ইমাম আল-বুখারি' শীর্ষক গবেষণাপত্র রচনা করে লাভ করেন পিএইচ.ডি ডিগ্রি । শিক্ষাজীবনে তিনি বহু যশস্বী শিক্ষকের সাহচর্য লাভ করার সুযোগ পেয়েছেন। যাঁদের শীর্ষে ছিলেন: শায়েখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন বায রহ.। তাঁর রচনাবলীর মধ্যে রয়েছে: বিররুল ওয়ালিদাইন, সিলাতুল আরহাম, হিসনুল মুসলিম, সালাতুল মুসাফির, মানাসিকুল হাজ্জ ওয়াল উমরাহ, যাকাতুল ফিতর, আস-সিয়াম ফিল ইসলাম, আফাতুল লিসান, নুরুস সুন্নাহ ওয়া যুলুমাতুল বিদআহ, আল-জিহাদ ফি সাবিলিল্লাহ, আল-হিকমাতু ফিদ দাওয়াহ ইলাল্লাহ প্রভৃতি। এই মহান দায়িয়ে ইসলাম লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৮ সালের ১লা অক্টোবর ফজরের সময় ইন্তেকাল করেন। রিয়াদের আল-রাজেহি মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।