There is no item in the cart. If you want to buy, Please click here.
| Title | Description | Total Regular Price | Total Sale Price | Action |
|---|---|---|---|---|
| {{ecom_mylist.title}} | {{ecom_mylist.description}} | {{ecom_mylist.total_regular_price}} | {{ecom_mylist.total_sale_price}} | Select |
| No Record Found | ||||
Please give necessary information related your account.
Please give mobile number or email to reset account password.
Please give mobile number or email to login.
Please give OTP which has sent to you mobile number or email.
Resend OTP in: {{ formatTime(timer) }}
Resend OTPIf you want to Login with other way, please Login
If your are new, Please create account
লেখক : মুফতি আজম ফয়জুল্লাহ রহ.
প্রকাশনী : আনোয়ার লাইব্রেরী
ক্যাটাগরি : বাংলা নোট → শরহে বেকায়া → ফয়জুল কালাম আরবী-বাংলা
কুরআনুল কারিম হচ্ছে মানবজাতির সকল সমস্যার একমাত্র অব্যর্থ সমাধান। মানবজীবনের প্রতিটি অনুষঙ্গেই কুরআন সার্বক্ষণিক সঙ্গী হিসাবে পথ প্রদর্শন করেছে প্রতিনিয়ত। কুরআনের এই নির্দেশনা যাঁরা সবসময় সামনে রেখেছেন যুগে-যুগে মর্যাদা, বিজয় ও সফলতা তাঁদের পদচুম্বন করেছে। তাই সর্বকালের সকল মানুষের মুক্তি ও শান্তির একমাত্র অবলম্বন হচ্ছে কুরআনুল কারিম ।
হাদিসে নববি হচ্ছে কুরআনুল কারিমের ব্যাখ্যা। তাই কুরআনুল কারিমের নির্দেশনা বাস্তবায়ন করতে হলে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাদিসের জ্ঞান অর্জন অপরিহার্য। সে কারণেই ইসলামের আগমনের পর থেকে প্রতিটি প্রজন্মের ওলামায়ে কেরাম কুরআনুল কারিমের সমকালীন ব্যাখ্যাগ্রন্থ রচনার পাশাপাশি হাদিসে নববিরও ব্যাখ্যা করতে প্রয়াসী হয়েছেন। রচনা করেছেন শত-শত খণ্ডের বিশাল জ্ঞানভাণ্ডার ।
ইলমে হাদিসের খেদমতে ইতোমধ্যেই বাংলাদেশের ইসলামি সাহিত্যাঙ্গনে আনোয়ার লাইব্রেরী সফলভাবে এগিয়ে যাচ্ছে মা শা আল্লাহ! এই যাত্রার এবারের সংযোজন তাহকিক ও তাখরিজ ফয়যুল কালাম। বাংলাদেশের তৎকালীন অন্যতম শ্রেষ্ঠ আলেমে দীন জামেয়া হাটহাজারীর মুফতিয়ে আযম হযরত মাওলানা মুহাম্মাদ ফয়যুল্লাহ (রহ.) কর্তৃক সংকলিত একটি মাকবুল কিতাব এটি। বাংলাদেশের বহু মাদরাসায় কিতাবটি পাঠ্যপুস্তক হিসাবে পড়ানো হয়ে থাকে। তাছাড়া বিষয়ভিত্তিক জীবনঘনিষ্ঠ নির্বাচিত হাদিসের কিতাব হিসাবে পাঠকসাধারণের মাঝেও রয়েছে এর যথেষ্ট জনপ্রিয়তা। তাই ইতঃপূর্বে কিতাবটির বহু বঙ্গানুবাদ বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। তবে কিতাবটির সবচেয়ে গ্রহণযোগ্য উর্দু ব্যাখ্যাগ্রন্থ ফাতহুল মারাম- এর হুবহু অনুবাদ এবং এর সকল হাদিসের তাখরিজ ও তাহকিকসহ কিতাবটি এখনও বাজারে আসেনি। সেই শূন্যতা পূরণের নিমিত্তে আমাদের প্রকাশনা সংস্থার সৃজনশীল সাহিত্য শাখার সম্মানিত প্রধান সম্পাদক মুফতি নূরুল হাসান ইবনে মুখতার (হাফি.) কিতাবটির কাজ হাতে নেন। মুফতি মুযযাম্মিল হক কাসেমি সাহেবের হাতে অনূদিত এবং মাওলানা জহুরুল ইসলাম ও মুফতি মুদ্দাসসিরুল হক কর্তৃক তাখরিজকৃত হয়ে কিতাবটি এখন আপনাদের হাতে— আল- হামদু লিল্লাহ! বিশুদ্ধ জ্ঞানের পিপাসু তালিবুল ইলম ও সাধারণ শিক্ষিত পাঠকসমাজের জন্য কিতাবটি জীবন পথের একটি অনন্য পাথেয় হিসাবে ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।
| বইয়ের নাম | ফয়যুল কালাম আরবী-বাংলা |
| প্রকাশনা | আনোয়ার লাইব্রেরী |
| লেখক | আল্লামা মুফতি ফয়যুল্লাহ রহ. |
| অনুবাদক | মুফতি মুযযাম্মিল বিন আলাউদ্দিন কাসেমি |
| সম্পাদক | মাওলানা নূরুল হাসান ইবনে মুখতার |
| বাঁধাই | হার্ডকভার |
| পৃষ্ঠা সংখ্যা | ৮৪৭ |
| প্রথম প্রকাশ | জুলাই ২০২৫ |
| ভাষা | আরবী-বাংলা |
| দেশ | বাংলাদেশ |
হযরত মাওলানা মুফতি মুহাম্মাদ ফয়যুল্লাহ (রহ.) হিজরি ১৩১০ মোতাবেক ১৮৯২ খ্রিস্টাব্দে হাটহাজারী থানাধীন মেখল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মুন্সি হেদায়ত আলী এবং মাতার নাম রহিমননিসা (রহ.)। তিনি নিজ গ্রামের মাওলানা আবদুল কাদির (রহ.)-এর নিকট প্রাথমিক শিক্ষা লাভ করার পর ১৯০২ সালে দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীতে ভর্তি হন। তিনি এখানকার শিক্ষা সমাপ্ত করে দারুল উলূম দেওবন্দ থেকে বিভিন্ন শাস্ত্রে উচ্চতর ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবনে তিনি অনেক বিখ্যাত উস্তাদের সান্নিধ্য লাভ করেছেন। যাঁদের মধ্যে ছিলেন : মাওলানা হাবীবুল্লাহ, মুফতি আজিজুর রহমান, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, মাওলানা আনওয়ার শাহ কাশ্মিরি, মাওলানা শাব্বির আহমাদ উসমানি, মাওলানা ইবরাহিম বালিয়াবি (রহ.) প্রমুখ। এ মহান বুযুর্গ ১২ই শাওয়াল ১৩৯৬ হিজরি মোতাবেক ৭ই অক্টোবর ১৯৭৬ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবারে ইন্তেকাল করেন। তাঁকে নিজ গ্রাম মেখলের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
পাঠকদের অভিমত জানুন
{{total_review_data.total_rating}} Ratings and {{total_review_data.total_comment}} Reviews
{{api_review.comment}}