There is no item in the cart. If you want to buy, Please click here.
ড. মুহাম্মাদ ইবনে ইবরাহীম আন নাঈম (১৯৬০-২০১৫ খ্রি.) আরব-বিশ্বের প্রখ্যাত শায়খদের অন্যতম। তিনি একাধারে কুরআনুল কারীমের শ্রতিমধুর তিলাওয়াতকারী, দাঈ, ঈমাম ও খতীব। ২০০১ ঈসায়ী মিসরের ইস্কান্দারিয়্যাহ বিশ্ববিদ্যালয় থেকে কৃষি-বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৪২৮-৩২ হিজরী সৌদিআরবের আল-আহসায় অবস্থিত কিং ফায়সাল বিশ্ববিদ্যালয়ে কৃষি-বিষয়ের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। ড. নাঈম আরবীভাষায় বহু গ্রন্থ রচনা করে গেছেন। দুনিয়ার স্বল্পস্থায়ী জীবনে বহুমুখী নেকী অর্জনকারী আমলের মাধ্যমে অনন্ত আখেরাতের পাথেয় সংগ্রহ করার বিষয়টিই তার রচনাবলির মূল প্রতিপাদ্য।